দখিনের হাওয়া_খালেদ মাহমুদ খান

ভালোবাসায় একবার হয়ে গেলে পরিশুদ্ধ
দেখবি পৃথিবী নয় আর হিংসা-ঘৃণা আবদ্ধ
আমি ছাড়া কে আছে এমন আপন তোর
মায়াবী পৃথিবীতে অচেনা ছায়ারই জোর
অন্ধকার নামলে ছায়াও হয়ে যায় ভিন্ন
এত ভালোবাসা রেখে যাবি কার জন্য
তোর নামে হারানো সেই দখিনের হাওয়া
বলল ভালোবাসা মানে তোকে না পাওয়া
✍২৭/০১/২০২১

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *