সান্তনা_পূর্ণ দে

লিখেছেন: পূর্ণ দে

তুমি ভুলে যেতে পারো তোমার মতো করে
আমি কি করে ভুলবো বলো জানতে ইচ্ছা করে?
তোমার স্মৃতি বুকে নিয়ে আজও বেড়াই ঘুরে
যদি কোনোদিন দেখা হয় সামনা-সামনি করে ।
বেশি কিছু চাইনা আমার- শুধু দেখতে চাই
ভালো আছো-সুখে আছো দেখে সান্ত্বনা পাই।
কতো জন তো জীবনে কতো কিছু পেতে চায়
সবার সমস্ত ইচ্ছা হয়না যে পূরণ সবসময়।
আমি সেই না পাওয়াদের দলে আছি ভিড়ে
অশান্ত মনকে শান্ত করেছি অ্যলবামের নীড়ে।
জীবনে তোমায় পাইনি বলে দুঃখ নেই মনে
যেটুকু উপহার পেয়েছি তাতেই আছি খুশি মনে।
হাজার ব্যস্ততায় ও হারাবে না তুমি অন্ধকারে
চিরদিন থাকবে বসে আমার বুকের মন্দিরে।

Check Also

একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *