খুব ভালোবাসি তোমায় -মীর সেকান্দার আলী খোকা

খুব ভালোবাসি তোমায়

-মীর সেকান্দার আলী খোকা

ºººººººººººººººººººººººººº

খুব, খুব ভালোবাসি তোমায়

জানি না কোন কাজে তুমি অভিমানী হও

কোন কাজে নেচে ওঠে হৃদয়

কোন কাজে হাঁসি মুখে বিদায় জানাও

প্রিয়তমা কে ।

খুব, খুব ভালোবাসি তোমায়

তোমাকে খুশি করবার পথ জানা নেই

ভেবেছি

সাগরের নীল জল ছুঁয়ে এনে দেবো

শাখা, শঙ্খ,ঝিনুক

কঙ্কনে জড়িয়ে দেবো তোমার রাঙা

দু’টি হাত

কপালে জড়িয়ে দেবো ছোট নীল টিপ।

খুব, খুব ভালোবাসি তোমায়

এবার বর্ষায় রিমিঝিমি গান শোনাবো

নিয়ে যাব যেথা খুশি যেতে চাও তুমি

নীল শাড়িতে বায়না তোমার, তাও দেব

একটু হাঁসো না এবার ।

খুব, খুব ভালোবাসি তোমায়,

খুব ভালোবাসি তোমায়।

ºººººººººººººººººººººººººº

কবি পরিচিতি- 

মীর সেকান্দার আলী খোকা( প্লাটুন কমান্ডার), ১ নং আনসার ব্যাটালিয়ন, মন্দিরপাড়া , ঠাকুরগাঁও সদর,ঠাকুরগাঁও

Check Also

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ রাত হলে ভোর সূর্য উঠে, গভীর হলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *