বনসাই -বিপ্লব শামীম

বনসাই

-বিপ্লব শামীম

∞∞∞∞∞∞∞∞

কি নিদারুণ সুন্দর, কি নান্দনিক!

বামুন বৃক্ষ বনসাই,

কতো যত্ন করে কতো দিন ভরে

বৃক্ষ শিল্পী তা বানায়!

আহারে বৃক্ষ! কতো চেষ্টা করে

ডালপালা মেলে ধরবার,

সুন্দর পিপাসু বৃক্ষ শিল্পী

তাকে আহত করে বারবার!

কেড়ে নেয় বৃক্ষের জীবন থেকে

তার বৃদ্ধির স্বাভাবিকতা,

সংকোচিত করে তার পৃথিবী

কি অনৌচিত্য ভ্রান্ত রসিকতা!

বৈঠকখানায় বন্দি বনসাই

সৌখিনের অহংবোধ বিনোদন,

আমোদ বিলাসীর চোখো তৃপ্তিতে

বনসাই কাঁদে আমরণ!

গভীর ভাবে ভাবলে বুঝি

আমরাও বনসাইয়ের মতো,

গুটিকয়েকের রম্য বিলাসে

লক্ষ কোটি মানুষ শোষিত!

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম।

ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।

ধন্যবাদ।

 

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *