রাত্রির কথোপকথন -বিমান বিশ্বাস

রাত্রির কথোপকথন

-বিমান বিশ্বাস

∞∞∞∞∞∞∞∞∞

দিন বদলায় ফেরার প্রয়োজনে

রাত্রি আসে ঝেঁপে

চোখের আবদার প্রেমের আয়োজনে

ঠোঁট শুধুই কাঁপে।

কঠিন চোয়াল আদরে নির্জনে

ভালোবাসার জল মেপে।

কবিতার জামায় শব্দ বুনে

শোকের মালা জপে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

বিমান বিশ্বাস। কলকাতায় বাস। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।

Check Also

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ রাত হলে ভোর সূর্য উঠে, গভীর হলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *