অগ্রদূত (ইমাম মাহদী)
-মুহাম্মদ রফিকুল ইসলাম
∞∞∞∞∞∞∞∞∞
…অতপর বিধ্বস্ত এই মহাশ্মশানে
সত্য ন্যায়ের ঝান্ডা হাতে তিনি আসবে,
জুলুম-নির্যাতন রবে নাকো ভবনে
ন্যায়-ইনসাফ দ্বারা ভরপুর হবে।
বঞ্চিত রবে না গো কেউ মানব কূলে
ঐক্য সাম্য ডোরে অটুট রবে বন্ধন ,
সুষম বণ্টন নীতে পূর্ণ হবে থলে
আসমান জমিনে হবে দ্বৈত নাচন।
আবার বিশ্ব মাঝে শান্তি ফিরে আসবে
প্রশান্ত হবে প্রাণ হিংসা বিবাদ ভুলে,
আকাশ সেদিন প্রচুর বৃষ্টি ঝরাবে
জমিন তেজস্বী হবে শস্য ফুলে ফলে।
সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে
তিনি আসবে,অবশ্যই তিনি আসবে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
মুহাম্মদ রফিকুল ইসলাম
পিতা: আব্দুল বারেক প্রধান
জন্ম:২১/০৫/১৯৮৮ইং
পেশা: পল্লী চিকিৎসক
গ্রাম: কারারকান্দি
থানা ও পোস্ট : হোমনা
জেলা: কুমিল্লা।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন