ক্ষমা চাইতে পারো -মোঃ রজব আলী

ক্ষমা চাইতে পারো

-মোঃ রজব আলী

∞∞∞∞∞∞∞∞∞

আয়ু কমে প্রতি দমে

বয়স শুধু বাড়ে,

নানা রোগে সদায় ভোগে

অসুখ নাহি ছাড়ে।

আসলে ভবে মরতে হবে

গেছে মানুষ ভুলে,

হানাহানি রাহাজানি

ব্যক্তিস্বার্থের মূলে।

মহৎ কর্ম রবের ধর্ম

ভূতের ঘাড়ে ন্যস্ত,

খুশি মনে সর্বক্ষণে

অপকর্মে ব্যস্ত।

ভবে এসে মোহে ফেঁসে

পাপের পথে ভাসে,

পাপের ভারে ধরবে যারে

জীবন যাবে নাশে।

থাকতে আয়ু জীবন বায়ু

অসৎ কর্ম ছাড়ো,

বিনয় করে রবের তরে

ক্ষমা চাইতে পারো।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।

 

Check Also

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ রাত হলে ভোর সূর্য উঠে, গভীর হলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *