নতুন প্রেম -পলাশ বরণ দাশ

নতুন প্রেম

-পলাশ বরণ দাশ

∞∞∞∞∞∞∞∞∞

গভীর রাতে বিরহ মনে

নতুন প্রেম জাগে

স্বপ্নের মাঝে পরশ পাই

দেখেনি তারে আগে।

তার লাগি হৃদয় আমার

শুধু আনচান করে

বিরহ মনে যদি আসে

দেখবো পরাণ ভরে।

আজি আমার মনের দ্বারে

পড়েছে তারই ছায়া

হৃদয় মাঝে উপচে পড়ে

নতুন প্রেমের মায়া।

আজকে প্রেম নতুন ছন্দে

এসেছে মোর প্রাণে

কবিতার মাঝে উঠলো সুর

নতুন প্রেমের গানে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা, থানা – বাঁশখালী, জেলা – চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। কবিতার পাতাকে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত করার জন্য কবি নবীন ও প্রবীণ লেখকদের সর্বদা আহ্বান জানান।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

One comment

  1. Palash Baran Das

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *