বর্ষবরণ -বিকাশ চন্দ্র মণ্ডল

বর্ষবরণ

-বিকাশ চন্দ্র মণ্ডল

∞∞∞∞∞∞∞∞

এসেছে নববর্ষ হৃদয় দ্বারে করেছে মন হরণ

নতুন পোষাক পরবো গায়ে করবো বর্ষবরণ।

সারাটা বৎসর প্রতীক্ষায় রয়েছি গুনছি দিন

কবে আসবে আবারো ফিরে নববর্ষের সুদিন।

শান্তির বার্তা বয়ে আনো জর্জরিত আজ জনজীবন

আজি এসো তুমি দ্বারে দ্বারে করবো তোমায় বরণ।

এসো হে সুদিন লয়ে ত্বরা করি ধরা ধামে

তব আগমনে নব নব পুষ্প পল্লবীত হউক

দূরীভূত হউক যত পুরোনো রোগতাপ ও শোক

নব নব প্রেরণায় নব নব হরষে গড়িব নব জীবন।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।

গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।

কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।

শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।

প্রথম একক কাব্য গ্রন্থ অনুভব ,অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । এপার ওপার দুই বাংলার অনলাইন ও অফলাইনে একাধিক সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।

Check Also

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা

রাত হলো ভোর -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ রাত হলে ভোর সূর্য উঠে, গভীর হলে …

One comment

  1. নববর্ষের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *