আপন ক্ষতিসাধন -আব্দুস সাত্তার সুমন

আপন ক্ষতিসাধন

-আব্দুস সাত্তার সুমন

∼∼∼∼∼∼∼∼∼

আপন থেকে অন্য ভালো

যারা ভাবে এমন ধারা

রক্ত ছেড়ে টাকার পিছে

ছুটে বেড়ায় সর্বহারা।

আপন আপন করো যারে

আপন মানুষ দূরে থাকে

মিছে মায়া আঁকড়ে ধরে

বাতাস চলছে অন্য বাঁকে।

দেখা হলে মুচকি হাসে

অনুভূতি দেখায় আমায়

আপন বলে বুকে ধরে

ঘৃণা দিয়ে দূরে সরায়।

শেষ জামানার কলিকাল যে

মাঝে মাঝে দেখা হবে

কাছের মানুষ রবে কাছে

তারাই ক্ষতির সাধন তবে।

মিষ্টি মিষ্টি হাসির ছলে

আঘাত দিয়ে কথা বলে

পাপী থেকে দূরে থাকি

নিষ্ঠার সাথে পথটি চলে!

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত) , মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ ইং সালে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা, গল্প সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট বসবাস রত আছেন।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *