মিষ্টি ভাষা বাংলা -বিকাশ চন্দ্র মণ্ডল

মিষ্টি ভাষা বাংলা

-বিকাশ চন্দ্র মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈

মিষ্টি ভাষা বাংলা ভাষা

আজ পেয়েছে বিশ্বমান।

বাংলা ভাষা বাঁচাতে গিয়ে

গিয়েছে তরতাজা কত প্রাণ।

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা মোদের স্বাভিমান।

বাংলা শিখো বাংলা পড়ো

বাংলায় বাড়ে আত্মসম্মান।

মায়ের দেওয়া মুখের ভাষা

হৃদয় দিয়ে শিখরে সবাই।

বাংলা শিখে অন্য ভাষা

শেখার কোন লজ্জা নাই।

মাকে ভালোবাসেবে না বলে

মায়ের ভাষা আজ তুচ্ছ তাই ?

শিক্ষা নিয়ে তোমরা গর্ব করো

এর থেকে বড় আর দুঃখ নাই।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।

গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।

কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।

শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।

প্রথম একক কাব্য গ্রন্থ ‘ অনুভব ‘ । অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । অমর একুশে বইমেলা ২০২৪ এ যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ ” কালের শ্রেষ্ঠ সন্তান ” ও ” মেঘে ঢাকা তারা “। এপার ওপার দুই বাংলা সহ আন্তর্জাতিক স্তরে অনলাইন ও অফলাইন একাধিক সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

4 comments

  1. ভাষা দিবসের শ্রদ্ধা।

  2. Bikas Chandra Madal

    প্রিয় পরিবারের পাতায় আমার কবিতায় মাতৃ ভাষার প্রতি শ্রদ্ধা।

  3. Khub Sundar vvi

  4. খুবই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *