ভাষা মোদের মিষ্টি -আব্দুস সাত্তার সুমন

ভাষা মোদের মিষ্টি

-আব্দুস সাত্তার সুমন

∞∞∞∞∞∞∞∞∞

সহজ করে বলা যায় যে

বাংলায় কথা বলি,

বাংলা আমার নিজের ভাষা

বর্ণমালা গুলি।

মুখের কথায় প্রতিক্ষণি

মধুর আওয়াজ শুনি,

সবুজ রক্ত চাদর হল

মহৎ ত্যাগের ধ্বনি।

ভাষার জন্য জীবন দিলো

মাতৃভাষার তরে,

যৌথ ভাষা শ্রদ্ধা করি

বাংলা ভাষা ধরে।

হাজার হাজার আত্মত্যাগে

আদর মাখা বুলি,

তেপান্তরের ছড়িয়ে দেই

মায়ের ভাষাগুলি।

হরেক জাতের ভাষা এলো

ভালোবাসি দেশটি!

কলম-কালি চলছে বলেই

ভাষা মোদের মিষ্টি।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *