তোমার -রীনা

তোমার

-রীনা

∼∼∼∼∼∼∼∼∼

তোমার এই,

অপলক চেয়ে থাকা

ক্লান্তি হীন

বিষন্ন এই মনটাকে

আনন্দ দিয়ে যায় সীমাহীন।

তৃষ্ণার্ত হৃদয়ে

পরিতৃপ্তির আস্বাদন

যেন ছুঁয়ে যায়।

তোমার এই,,,

অপলক চেয়ে থাকা সীমাহীন

প্রণয়ের সুর তুলে যায়

হৃদয় গহীন।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

আমার লেখালেখির যাত্রা শুরু হয়। লিটল ম্যাগ থেকে, যা ঢাকা ও সিলেট , কুমিল্লা,ওবিভিন্ন জেলা থেকে প্রকাশিত হতো। বিভিন্ন জাতীয় দৈনিকের বিশেষ পাতায়ও একাধিক লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে ওয়েবসাইটে,আমার আমার তিনটি উপন্যাস প্রকাশিত হচ্ছে। অনুতপ্ত,জীবন গল্প ও পৃথিলা। আমি ঢাকার মেয়ে। স্বামী, সন্তান নিয়ে জীবন চলছে।শত ব্যস্ততার মাঝেও সাহিত্যির টানে দু কলম লেখার চেষ্টা করি। ভালো-মন্দ বিচারের ভার পাঠকের হাতে রইল।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *