কষ্টে শহরবাসী -আব্দুস সাত্তার সুমন

কষ্টে শহরবাসী

-আব্দুস সাত্তার সুমন

∼∼∼∼∼∼∼∼∼

কষ্টে আছে শহরবাসী

নানান ফাসাদ মিলে!

গ্যাস, পানি, বিদ্যুতের অভাব

মশায় খাবে গিলে।

পানি গরম করতে গেলে

পার হয়ে যায় সারাদিন,

রক্ষা মোরা পাবো কবে

এনে দাও একটা জ্বীন।

সকল রাস্তা বেহাল দশা

ধুলাবালি ডাকা!

নগর এখন দূষণ তলে

থমকে গেছে চাকা।

সবুজ এখন দেখা যায় না

গাছপালা কেটে শেষ

অক্সিজেনের অভাব অতি

বালি পাথরের দেশ।

যানজটে সব অলিগলি

নেই যে কোন ফাঁকা,

জনগণের স্বপ্নের শহর

কল্পনাতেই আঁকা।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *