ভারতবর্ষ -অভিজিৎ দত্ত

ভারতবর্ষ

-অভিজিৎ দত্ত

∼∼∼∼∼∼∼∼∼∼

ভারতবর্ষ আমার প্রিয় দেশ

এর বৈচিত্র্যের নেইকো শেষ।

ভাষা,ধর্মের বিভিন্নতা

আমাদের দেশকে করেছে

অনান্য দেশের থেকে আলাদা।

শূন্য ও দশমিকের প্রথম প্রচলন

হয়েছিল আমাদের দেশে।

সারা বিশ্বে শিক্ষার আলো

ছড়িয়ে পড়েছিল

আমাদের দেশ থেকে।

শান্তি, মৈত্রী, অহিংসা

আমাদের দেশের মূল বাণী

তবে শত্রুর বিরুদ্ধেও

আমরা লড়তেও জানি।

যুদ্ধ ক্লান্ত দেশগুলোর কাছে

ভারতবর্ষ চিরকালই আশার খনি।

∼∼∼∼∼∼∼∼∼∼

লেখক পরিচিতি- 

অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম। পিতা স্বর্গীয় রঞ্জন দত্ত ও মাতা গায়ত্রী দত্ত। কবি, শিক্ষক,সাংবাদিক ও সমাজসেবী।।স্কুল জীবন থেকে লেখালেখির শুরু।একাধিক পত্র, পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই এ তার লেখা বেরিয়েছে।তার নিজস্ব কাব্যগ্রন্থ, কাব্যের ঝংকার, কাব্যের ঝড়,ও কাব্যের ঝর্ণা এবং প্রবন্ধের বই চেতনা ২০২২সালে বেরিয়েছে।২০২৩সালের জানুয়ারিতে দুটি কাব্যগ্রন্থ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সম্ভার ও সেরা কবিতার সম্ভার প্রকাশিত। আগষ্ট মাসে প্রকাশিত কাব্যের তরঙ্গ এবং ডিসেম্বর মাসে প্রকাশিত কাব্যের কলরব।২০২৪এ কোলকাতার আন্তর্জাতিক বইমেলাই বেরিয়েছে ইংরেজীতে প্রবন্ধের সংকলন Awakening. লেখালেখির ও সমাজসেবামূলক কাজের জন্য একাধিক পুরষ্কার, শংসাপত্র ও সম্মাননা পেয়েছেন ও পাচ্ছেন।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *