আত্মসমর্পণ -বিপ্লব শামীম

আত্মসমর্পণ

-বিপ্লব শামীম

∞∞∞∞∞∞∞∞∞∞

হে প্রভু, স্বল্প জ্ঞানী আমি

খুব অল্পই আমার অর্জন,

তোমার এই পরীক্ষার খেলায়

আমার নেই কোন মূলধন!

লোভ লালসার এই আকর্ষী মোহ

করতে পারিনি বর্জন,

হিসাব দিয়ে পার পাবো না প্রভু

তাই করছি আত্মসমর্পণ!

এতো এতো নিয়ামত দিয়েছো প্রভু

দিয়েছো কতোইনা আপনজন,

রহমত দিয়ে ভরিয়ে দিয়েছো

তবু তোমার আদেশকে করছি লঙ্ঘন!

নেশা, অদম্য পাগলাটে নেশা

খায়েশের কবলে আমার মন,

উদ্ভ্রান্তের মতো ছুটছি আমি

আরো ধনদৌলতের যে প্রয়োজন!

চোখের সামনেই গত হলো

বাবা-মা আরো কতো আপনজন,

ফিরে যাবো, যেতেই হবে

একদিন, আমারও হবে মরণ!

যুগে যুগে পাঠিয়েছো প্রভু

কতো নবী রাসুলগণ,

নাজিল করেছো আসমানি কিতাব

জানিয়েছো, নশ্বর সুন্দর এই ভুবন!

কেন তবু ভয় জাগে না?

কেন করছি অনৈতিকতার অনুসরণ?

শয়তানের অবাধ ওয়াছা ওয়াছায়

গুনাহের কাজকেই করছি বরণ!

হে প্রভু, ক্ষমা করো আমায়

ভুলে ভরা আমার পুরু জীবন,

তোমার সৃষ্টির এই নগণ্য আমি

করছি আত্মসমর্পণ!

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *