পলাশ রাঙা ফাগুন -শান্তি দাস

পলাশ রাঙা ফাগুন

-শান্তি দাস

∞∞∞∞∞∞∞∞∞

প্রকৃতির খেয়ালে লালিমায় ভরে শিমুল পলাশ,

ঋতুরাজ বসন্ত এলো এলো প্রিয় ফাগুন মাস।

পলাশ প্রিয়া মাগো আমার বিদ্যেবতী মা!

এই অন্ধকার প্রাণের পরে জ্বালাও জ্ঞানের শিখা।

কিংশুক নাম তার বেশি পরিচিত পলাশে,

নির্গন্ধা ফুল হলেও অপরূপ সৌন্দর্যের প্রতি ভাসে।

নিত্য পুজায় না লাগলেও সে যে মা সরস্বতীর বড় প্রিয়,

বিদ্যেবতীর পুজোয় হাতে পলাশ লাগে দারুন রমনীয়।

পলাশের বৃক্ষ শাখায় কোকিল ধরে কুহু তান,

কত শত প্রস্ফুটিত ফুলের খায় মধু করে সবে গুঞ্জরণ।

হৃদয় মাঝে দীপ্তি জাগুক সুপ্ত প্রাণে তোমার আবাহনে,

ছন্দে সুরে রঙে গাঁদা ফুটুক পলাশ ভরুক শাখে।

হৃদয় মাঝে চরণ রাখো মাগো স্পর্শে তোমার করুণা,

তোমার আশীষ ধারা বয়ে যাক নিরন্তর শ্বাশত প্রেরণা।

ফাগুনের শুক্লপক্ষে সরস্বতী মায়ের চরণে,

মায়ের আরাধনায় আকুল মনে পলাশ প্রিয়া স্মরণে।

বসন্ত প্রিয়ারে ঘায়েল করেছো তোমার রূপের লাল আগুনে,

শিমুল পারুল বকুল পলাশের সনে ভরা বাহারী ফাগুনে।

প্রেমের আগুনে দোল উৎসবে পলাশ প্রিয়া হবো,

লাল লাল হয়ে সিঁথি রাঙিয়ে তোমারই প্রেমে রবো।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

শান্তি দাস

বিষয় শিক্ষিকা( শিক্ষা বিজ্ঞান)

শিক্ষাগত যোগ্যতা-এম এ

( এডুকেশন )

আগরতলা খোয়াই জাম্বুরা( ত্রিপুরা )

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *