চলচ্চিত্রে চাইনিজ -আশীষ খীসা

চলচ্চিত্রে চাইনিজ

-আশীষ খীসা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

বাংলা চলচ্চিত্রে চাইনিজ নামে

জনপ্রিয় ও খ্যাত যাঁর নাম,

তিনি হলেন যুগান্তর চাকমা

চলচিত্র জগতে যাঁর রয়েছে দাম।

তিনি একাধারে অভিনেতা,

ফাইট ডিরেক্টর ও পরিচালক,

অধিকাংশ ছবিতে তিনি অভিনয়

করেন মূলতঃ খল নায়ক।

সহকারী পরিচালক বাচ্চু আহমদের

হাত ধরেই তাঁর আগমন এফডিসিতে,

স্মাগলার ও খল চরিত্রে অভিনয় করে

অর্জন করেন খ্যাতি চলচ্চিত্র জগতে।

ইন্সপেক্টর ছবির মাধ্যমে রূপালি পর্দায়

অভিষেক হয় তাঁর ১৯৮৪ সালে,

তিনি জাহাঙ্গীর আলমের কাছে প্রশিক্ষণ নিয়ে

মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পান ১৯৯০ সালে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কলেজের

একটি নাটকে করেন তিনি খান সেনার অভিনয়,

তখন নজরে পড়েন সহকারী পরিচালক

বাচ্চু আহমদের সাথে এবং হয় তাঁর সাথে পরিচয়।

তাঁর চাইনিজ নামটি রেখেছিলেন

মার্শাল আর্টের ওস্তাদ জাহাঙ্গীর আলম ভাই,

মার্শাল আর্টের একজন দক্ষ ও সেরা প্রশিক্ষক

হিসেবে যাঁর কোন আদৌ তুলনা নাই।

যুগান্তর চাকমা এ যাবৎ খল চরিত্রে

অভিনয় করেছিলেন প্রায় চারশত ছবিতে,

চাইনিজ ভিলেন হিসেবে যাঁর জনপ্রিয়তা

রয়েছে চলচ্চিত্র প্রেমিক ও দর্শকের হৃদয়েতে।

বাংলা চলচ্চিত্রে একমাত্র আদিবাসী অভিনেতা

হিসেবে তিনি রাঙ্গামাটি তথা পার্বত্য চট্টগ্রামের গর্ব,

তিনি সাধারণ নন,একজন নামকরা অভিনেতা

তাই আদিবাসী বলে কখনও করা যাবেনা তাঁকে খর্ব।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

সংক্ষিপ্ত কবি পরিচিতিঃ

কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ১৯টি। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা পান।উল্লেখ্য যে,সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা পদক পান।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *