তুষ্ট
-বিপ্লব শামীম
∼∼∼∼∼∼∼∼∼∼∼
আমি এক গ্রাম্য চাষা
যার স্বপ্ন শুধুই ফলন,
সুজলা সফলা শস্য শ্যামলা
গ্রামটি দেখেই যেন হয় মরণ!
সকালে উঠেই আমি ছুটি মাঠে
সবুজেরে করি দর্শন ,
চোখ আমার যায় জুড়িয়ে যায়
দেখে অপরূপা গ্রাম্য এই ভুবন!
গোধূলি বেলায় হাওয়ার পরশে
উচ্ছ্বাসে দুলে আমার মন,
পাখ পাখালির নীড়ে ফেরা দেখে
আমিও খুঁজি আপন জন!
জ্যোৎস্না রাতে উঠোনে শুয়ে
দেখি তাঁরা ভরা ঊর্ধ্ব গগন,
নিরব নিস্তব্ধ কোলাহল মুক্ত
মন মাতানো সুখদীপ্ত এক ভুবন!
জোনাকি পোকার মিটিমিটি আলো
অন্ধকারের সুখ দর্শন,
ঝিঁঝিঁ পোকার অনবরত ডাক
জোগায় বিনীদ্র নিদ্রার ইন্ধন!
বর্ষা মাসে টলটলে জলে
দাপিয়ে করি অবগাহন,
বর্শি দিয়ে ধরি মৎস্য
খাই মায়ের হাতের রন্ধন!
আমি তুষ্ট, ভীষণ তুষ্ট
গ্রামের প্রেমই আমার মূলধন,
ব্যস্ত নগরের যান্ত্রিক জীবন
চাষার নেই কোন প্রয়োজন!
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন