জয় হোক মানবতার -শ্রী স্বপন কুমার দাস

জয় হোক মানবতার

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞∞∞∞

এসো হে তরুণ এসো হে যুবক

এসো হে সকল ছাত্রদল,

মেরে ফেলো সব রক্তচোষা জোঁক

করে ফেলো সমাজ বদল।

অহংকারীর পতন ঘটাও

বিবেক আদর্শ জাগাও,

মাতৃ জাতির সম্মান ফিরাও

মানবিক দ্বীপ জ্বালাও।

অশিক্ষিতে শিক্ষার আলো দেখাও

মোছাও ওদের আঁধার,

শিক্ষা শৌর্য বীর্যের আলো জ্বালাও

জয় হোক মানবতার।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি- শ্রী স্বপন কুমার দাস

পিতামাতা- সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী

জন্ম-১৬/০৪/১৯৬৩

গ্রাম+পোস্ট-গোপীবল্লভপুর / জেলা- ঝাড়গ্রাম

পশ্চিমবঙ্গ / ভারতবর্ষ

১৯৭৮ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত চলছে এযাবৎ কাল।লেখালেখি পেশা নয় নেশা।কবির কবিতা ও ছোট গল্প মিলে বিভিন্ন পত্রিকার পাতায় হাজার পার ইতিমধ্যেই করে ফেলেছেন।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *