প্রাচীন যুগের ফিলিস্তিন -আব্দুস সাত্তার সুমন

প্রাচীন যুগের ফিলিস্তিন

-আব্দুস সাত্তার সুমন

≈≈≈≈≈≈≈≈≈

দাউলাত ফিলাসতীন মধ্যপ্রাচ্যের অঞ্চল

ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত,

ইসলাম ও খ্রিস্টান ধর্ম মিলেমিশে বসবাস ছিল

ওই মোনাফিক ধ্বংস লীলায় করেছে তাদের কলঙ্কিত।

রাসুলের সুন্নাহ কালিমার শাহাদাতের জীবন ইসলামকে আঁকড়ে রাখে ভালোবাসায় যারা,

স্বাধীনতার জন্য লড়ে যায় প্রতিক্ষণে ওরা

ধরে আছে ঈমানী বাহুবলে কালো পতাকায় তারা।

বোমার হামলায় খন্ড বিখন্ড দেশের হৃদপিণ্ড

জাগো সবে মমিন, হযরত ওমরের মত,

এক হও সকলে কাঁধে কাঁধে লক্ষ কোটি শত

বিজয় আসবেই মোদের, ফিলিস্তিনকে ভালোবাসি যত।

পৃথিবীর প্রাচীনতম অঞ্চল ফিলিস্তিন শহর

আজ হাজারো লাশের সারি পড়ে আছে তটে,

বিংশ শতাব্দীর নবীদের আনাগোনায় মুখরিত ছিল

ব্রোঞ্জ যুগের মধ্যভাগে নগর রাষ্ট্রগুলো তখন গড়ে উঠে।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *