পরকীয়া -মোঃ আবু তাহের মিয়া

পরকীয়া

-মোঃ আবু তাহের মিয়া

≅≅≅≅≅≅≅≅≅

কেমন পুরুষ ওরা

যারা করে পরকীয়া প্রেম,

নিজ সংসার ছেড়ে

ভেঙ্গে দেয় পর সুখের ফ্রেম।

পরস্ত্রীতে কাতর ওরা

নিজ ঘরের নেয়না খবর,

কুপ্রবৃত্তির লালসা মেটাতে

দখলে নেয় অন্যের ঘর।

অবক্ষয়ের শেষ সীমায়

গেছে ওরা পৌঁছে,

ক্ষমার অযোগ্য অপরাধ

গেলো কতোটা নীচে।

বুঝেশুনে পাপ করে

শেষে চায় ভুলের ক্ষমা,

জেনেশুনে পাপ কারেছে তাই

পাপটাই হবে জমা।

নিজকে মহান যতোই বলো

পড়বে একদিন ধরা,

সময় থাকতে হও পবিত্র

নইলে লাগবে শিকল-কড়া।

≅≅≅≅≅≅≅≅≅

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *