চাওয়া -বিপ্লব শামীম

চাওয়া

-বিপ্লব শামীম

≈≈≈≈≈≈≈≈≈

চাওয়া হয় যদি জাগতিক

তবে তা একেবারেই অসর,

পূরণের সুখ যেন প্রভাতের শিশির

ভোরের আলোয় যা ফিকে ধূসর!

চাওয়া যদি হয় অস্তিত্বের

তবে প্রাচুর্যে যেন না যায় নজর,

তুষ্টিতেই অবারিত সুখ

অতুষ্টি এক মরিচীকার সফর!

কখনো কি হবে সমান

সব মানুষের সুখের ঘর?

খুঁজতে হবে লব্ধের তৃপ্তি

যেমন নদি খুঁজে ঐ নীল সাগর!

ভাঙ্গতে হবে অহংকারী মন

থামাতে হবে বিলাসী টক্কর,

থাকবো যেখানে অনন্তকাল

সেখানেই চাই সুখের আসর!

সব বুঝেও বুঝেনা মন

লব্ধের মোহের বেজায় কদর!

দৃষ্টির অগোচরে পরজনম

তাই ভীতিতেও এঁটেছে মোহর!

পেতে চাই পথের দিশা

যেন জাগে ভয়াল দিনের ভয়-ডর,

পরম তৃপ্তি যেন বাঁধে বাসা

করি সর্বাবস্থায় শোকরগোজর!

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম।

‘শামীম’ নামে ডাকতো দাদা, নানা ডাকতো ‘বিপ্লব’। বাংলাদেশের টাঙ্গাইল জেলা অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজ সেবক এবং ইসলামী স্কলার। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *