খুঁজে বেড়াই -অসিত ঘোষ

খুঁজে বেড়াই

-অসিত ঘোষ

⇔⇔⇔⇔⇔⇔

বুঝিলাম না জীবনের মূল্য

চেয়ে দেখিলাম সবই শূন্য।

আকাশে বাতাস ভরা লড়াই

তবুও তোমাকে খুঁজে বেড়াই।

সুযোগ বুঝে মালিকের ঘাড়ে

দিয়ে যাই কষে দুটি চড়

কেন পাঠিয়েছে আমারে

উত্তর কে দেবে তোমারে?

দূর দূরান্তে পাখির বাসায়

শূন্য দিগন্তে ভাসিয়ে ভেলায়।

সবুজ মাঠে ধানের কথা

ভরাডুবির মধ্যে নাই ব্যথা।

বেদনার মাঝে অন্যান্য সুখ

কেউ দেয় নাই কোনো দুঃখ।

অশান্তির মাঝে খুঁজে পাই

উড়িয়ে দেখিব কোথায় ছাই।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি —

জন্ম বর্ধমান জেলার শাঁড়ী গ্রামে।বাবা কমলাকান্ত ঘোষ ও মা অলকা রানী ঘোষ। জন্ম 1964 শালে নভেম্বর মাসে। কাটোয়া কলেজ থেকে বিএসসি পাশ করি। কঠোর পরিশ্রমের দমদমে নিজ প্রোডাকশন ব্যবসায় কর্মরত।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *