পাহাড় ঘেরা গাঁ -আব্দুল ওহাব

পাহাড় ঘেরা গাঁ

-আব্দুল ওহাব

⇔⇔⇔⇔⇔⇔⇔

ঐ দেখা যায় গজারী গাছ

পাহাড় ঘেরা গাঁ!

ঐ খানেতে উড়ে বেড়ায়

বুনো পাখির ছা!

হরের রকম পাখির গানে

জুড়ায় সবার মন,

পাহাড়ি বন গাছের শাখে

উড়ে সারাক্ষণ।

গাছ-গাছালির মাঝে থাকে

উঁচু টিলায় ঘর,

তারই মাঝে বসত করছে

মানুষ জীবনভর!

ময়না টিয়ার ডাকাডাকি

করে মধুর গান,

নানান পাখি উড়ে বেড়ায়

সুরেলা কী তান!

প্রকৃতি আর পাখির সাথে

সবার বসবাস,

এভাবে যায় জীবন বেলা

কাটে বারোমাস।

⇔⇔⇔⇔⇔⇔⇔

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *