প্রিয় নবী (সাঃ) -মোঃ আবু তাহের মিয়া

প্রিয় নবী (সাঃ)

-মোঃ আবু তাহের মিয়া

♥♥♥♥♥♥♥♥♥♥♥

ওগো প্রিয় নবী

হৃদয়ে শুধু নামটি তোমার,

তোমার প্রেমে দূর হয়

পৃথিবীর সকল অন্ধকার।

তোমাকে নিয়ে লেখি

মনের আঁকা ছন্দ,

তোমাকে নিয়ে এ ছোট্ট মনে

নেই যে কোনো ধন্ধ।

তুমি আঁধারে জ্বেলেছ বাতি

তুমি প্রেমের রবি,

স্বপ্নে তুমি, ছন্দে তুমি

তোমার জন্য পাগল সবই।

কেটে যায় ঘোর অন্ধকার

তোমার পথে হাটলে,

ছুটলো যারা তোমার পথে

পড়লো প্রেমে দলে দলে।

তোমার পথ আরশের ছায়ায়

পরশে যে হৃদয় জুড়ায়,

মনে গেঁথেছি তোমার নাম

এঁকেছি প্রেমের পাতায়।

♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতিঃ 

মোঃ আবু তাহের মিয়া , পিতাঃ মরহুম মোঃ মজিবুর রহমান. আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং। শিক্ষা- মাদ্রাসা থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস। বি,এ হরগংঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ,(প্রাইভেট)। ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ। যথাক্রমে ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড -জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

ঠিকানা-গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম – ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

 

Check Also

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া ≈≈≈≈≈≈≈≈≈ নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে, রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *