দুঃখ দুর্দশা -মীনা কুণ্ডু

দুঃখ দুর্দশা

-মীনা কুণ্ডু

↔↔↔↔↔↔↔↔↔↔

সমাজে ধনী গরীব সকলের

রয়েছে পেটেতে ক্ষুধার জ্বালা

স্বার্থের লাগি করে হানাহানি

চতুর মানুষ কানে দেয় তালা ।,

লোকে বলে মানুষ জন্ম বড় দুর্লভ

মানুষই বঞ্চনার শিকার বহুবার

বিবেকের যন্ত্রণা যেথায় বিক্রি হয়

সেথায় বেড়েছে ক্ষুধা ততবার।

রাস্তার ফুটপাতে উলঙ্গ শরীরে

স্বার্থের ক্ষুধা বাড়ছে ক্রমাগত

বিদ্রোহের আগুনে জ্বলছে ক্ষুধায়

সমাজে দুঃখী মানুষগুলো যত ।

ত্রিপল টাঙানো খাটিয়ার গায়ে

অজস্র ছেঁড়া ছেঁড়া কাঁথা

নিত্যদিনের কর্মকাণ্ডে আলাদা

অনুভূতির নানান গল্প গাঁথা।

মাটির উনুনে মাটির হাঁড়িতে

ফুটছে গরম ভাতের গন্ধ

গোধুলির ছায়াপথে ধীরে ধীরে

চারিদিক ঘন কালো অন্ধ।

নুন আনতে পান্তা ফুরায় সর্বহারা

মানুষগুলোর নিত্য দুঃখ দুর্দশা

দুবেলা দুমুঠো পেটের জ্বালায়

ডালে চালে করে খেতে বসা।

↔↔↔↔↔↔↔↔↔↔

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু।

হুগলি জেলার বাসিন্দা আমি।

ছোটো থেকে বড় হয়ে ওঠা হুগলি জেলাতেই।

লেখাপড়া স্কুল কলেজ সব হুগলিতেই।বিবাহসূত্রে

বর্তমানে কলিকাতায় বসবাস করি।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *