প্রেমের কবর দিয়ে -মাহবুব আলম বুলবুল

প্রেমের কবর দিয়ে

-মাহবুব আলম বুলবুল

∼∼∼∼∼∼∼∼

ভালো আছি এখন আমি

প্রেমের কবর দিয়ে

নিজের মত নিজে আছি

আপন মন নিয়ে।

প্রেমের কবর রচনা করে

আছি অনেক ভালো,

অন্তরে এখন জ্বলছে আমার

সুখ শান্তির আলো।

প্রেম করে খুঁজতে গিয়ে

হীরা মুক্তা পান্না,

প্রেমের শেষে পাওয়া যায়

বুক ফাটা কান্না।

মিষ্টি মধুর হাসি দিয়ে

প্রেম শুরু হয়,

একটু খানি লাগলে ঠোকা

হয় জীবন ক্ষয়।

প্রেমের তরী হাল্কা অতি

একটু লাগলে হাওয়া,

উল্টে গেলে মনের মত

কষ্ট যায় পাওয়া।

প্রেমের তরীর হাল ছেড়ে

অনেক শান্তি জীবনে,

মন আর যায় না ছুটে

দুরে কোন বিজনে।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিত —

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামে ১৯৬৮ সালে কবি এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি দামুক দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞন বিভাগে এস এস সি পাস করে ভেড়ামারা ডিগ্রি কলেজে ভর্তি হন। কবি সেখান থেকে তার পড়া শেষ করেন। কবি ছোট বেলা থেকেই কবিতা নাটক গান উপন্যাস রম রচনা ছড়া রচনা করেন। কবি বাংলাদেশ বেতার এর একজন তালিকা ভুক্ত গীতিকার। তার লেখা গান বিভিন্ন বেতারে বিভিন্ন শিল্পী গেয়ে আসছেন।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *