স্রোত -শান্তি দাস

স্রোত

-শান্তি দাস

∞∞∞∞∞∞∞∞∞

জীবনের গতি মানুষের চলছে স্রোতের ধারায়,

যুগের পর যুগ পৌঁছতে পারে না নিজ ঠিকানায়,

কত আশা আকাঙ্ক্ষা মানুষের জীবনে চলার পথের স্বপ্ন,

অতীত চলে যায় স্মৃতির অতল তলে নিয়মের স্বপ্ন ভগ্ন।

একজীবনে পরিপূর্ণতা আসে না কারো মাঝে,

সবার জীবনে কোন না কোন দিকে শূন্যতা বিরাজে।

আমি বলি তুমি সুখী তুমি বলো আমি আছি সুখ নিয়ে,

জীবনে কেউ প্রকৃত সুখী নহে একে অপরকে সঙ্গ দিয়ে।

উদীয়মান সূর্যের চলার সাথে চলছে জীবন,

তবুও এই শূন্যতা নিয়ে সংসারকে করছে আপন।

জীবনের গতিপথ থেমে গেলেই জীবন অচল,

তাই প্রবহমান স্রোতের টানের মতো হতে হবে সচল।

সংসারের কেউ চলে গেলে ভাবে এজীবন তো রবে অধরা,

শূন্যতার মাঝে ও চলছে অপরিপূর্ণতায় পরিপূর্ণ ভরা।

এ সংসারে কেউ কারো নয় তবুও মনে আসে শূন্যতা,

জীবন মানেই ভুলভ্রান্তি নিয়ে চলা তার মাঝেই মান্যতা।

জীবন মানেই তো রঙ্গমঞ্চে অভিনয়ে চলা,

জীবন মানেই আবদ্ধতা একে অপরের সাথে বলা।

কেউ থেমে নেই এজীবন চলছে স্রোতের ধারায়,

শূন্যতার মাঝে এই পরিপূর্ণতা স্রোতের গতি কে হারায়।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *