শোকাহত -জি কে শাফায়াত আলী

শোকাহত

-জি কে শাফায়াত আলী

∞∞∞∞∞∞∞∞

শেষ প্রহরে বাংলার আকাশ,

ঢাকলো অন্ধকারে।

বিকট শব্দে স্তব্ধ জাতি,

কতো নবীন ঝরে।

প্রভাত হতেই হলো শুরু,

হায় মাত্তম সুর।

জানিনা এই যজ্ঞের খেলার,

শেষ কতো দূর।

মাহরীন তুমি সাহসিনী শিক্ষীকা,

বাংলার গর্বিত মাতা।

থাকবে তুমি ইতিহাস হয়ে,

কাব্য কবিতার পাতা।

কুলধ্বংসী এই সোনার বাংলায়,

কাঁদছে সমাজ কতো।

অন্তর থেকে সকল আত্মার,

জানাই শোকাহত।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজ মেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান।

তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।এছাড়াও রয়েছে তার অনেক গীতি গান তিনি গীতিকার ও কবি হিসাবে পরিচিতি লাভ করেন।গানের জগতে গীতিকার,কবি সংক্ষিপ্ত রূপে জি কে শাফায়াত আলী বলা হয়।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *