মানুষ কেন এমন হয় -মোঃ আবু তাহের মিয়া

মানুষ কেন এমন হয়

-মোঃ আবু তাহের মিয়া

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

মানুষ কেন এমন হয়

যার ভিতর বাহির এক নয়,

দেখতে বড় পরিপাটি

চিনতে বড় কষ্ট হয়।

না বুঝে যারে ভাবি আপন

ভিতর রয় তার গোপন,

অভিনয়ের বেড়াজালে

নষ্ট করতে চায় সুখের জীবন।

কত সুন্দর মানুষের কায়া

দেখতে লাগে মায়া,

সৃষ্টির সেরা মানুষ হয়েও

পরের তরে দেয়না ছায়া।

মানুষ কেন এমন হয়

দেখেই যারে মায়া হয়,

না চিনে তারে ভালবাসলে

অবশেষে পস্তাতে হয়।

মানুষ বড়ই আজব জীব

আছে কয়জন এমন কীট,

সবাই তো আর এক হয়না

তবুও নামেই বাড়ে হার্টবিট।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *