রঙিন স্বপ্ন -মোঃ আবু তাহের মিয়া

রঙিন স্বপ্ন

-মোঃ আবু তাহের মিয়া

∼∼∼∼∼∼∼∼

রঙিন স্বপ্ন একদিন হবে ছাই

তবুও আঁকি মনে রঙের ছবি,

গগনের আলোতেও নেই স্থায়িত্ব

তবুও স্বপ্নে আঁকি দিনের রবি।

প্রেমের শহরে চলে ফুলের খেলা

যার নেই স্থায়িত্ব,

সাগরের জোয়ার-ভাটা ভয়ংকর

তবুও জেলেদের বন্ধুত্ব।

ভালোবাসার গোলাপ হতে চেয়ে

হয় কতো পদদলিত,

প্রেমের দামে হয় গোলাপ বিক্রি

ঝরে পড়লেই হয় নিষ্পেষিত।

তারারা মুচকি হেসে করে পাগল

তাই জোনাকির কতো আনন্দ,

যদিও রবির আলোতে রবেনা সে

তবুও মনে বয় সুখের ছন্দ।

রাতে চাঁদের আলোতে মুগ্ধ হয়ে

বলি তারে মামা,যদিও ক্ষনস্থায়ী,

এমনি সবে দুনিয়ার পাগল হয়ে

ভুলে যাচ্ছি,ভবে নই মোরা স্থায়ী।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *