প্রিয় মানুষের আচরণ -মোঃ আবু তাহের মিয়া

প্রিয় মানুষের আচরণ

-মোঃ আবু তাহের মিয়া

∼∼∼∼∼∼∼∼∼∼

প্রিয় মানুষের আচরণ

তখনই হয় খারাপ,

দুনিয়ার লোভে অন্ধহলে

উল্টাপাল্টা হয় সংলাপ।

প্রিয় মানুষের অপ্রিয় কথা

বড়ই বেদনাদায়ক,

ভিতর দিকটা না বুঝলেও

বাহ্যিক দিকটা পীড়াদায়ক।

তীব্র ব্যথায় কষ্ট বাড়ে

বাড়ে প্রিয় মানুষের কথায়,

বাহ্যিক দেখে ওদের চেনা

এই পৃথিবীতে মহাদায়।

নিজকে যে জয় করে চলে

পরকে সর্বদা হারাতে চায়,

কে বলে মানুষ তারে?

তার ভিতরটা ভরা নর্দমায়।

ভিতরে যার বিঁধে আছে

হিংসুকের তীর,

তাঁর বিচার করবেন ঐ মালিক

ভাঙবে তার সুখের নীড়?

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *