তুমি হাসলে হাসবে সবাই -মোঃ আবু তাহের মিয়া

তুমি হাসলে হাসবে সবাই

-মোঃ আবু তাহের মিয়া

♥♥♥♥♥♥♥♥♥♥♥

তুমি হাসলে হাসবে সবাই

কাঁদার সময় কেউনা,

এই তো দুনিয়ার খেলা

বুঝবে হারিয়ে অবেলা।

সুখের দিনে হাত বাড়ালে

পাবে অনেক স্বজন,

দুঃখের দিনে বাড়ালে

আসবেনা কোনো আপন।

রাতের ফর্সা চাঁদের আলো

পেতে আগ্রহী সবাই,

আঁধার রাতের ঝড়ের সময়

বন্ধু পাবে কোথায়?

অসহ্য যন্ত্রণা,কণ্টকিত মনে

থাকবেনা কেউ পাশে,

খুশিতে আপ্লুত কাটালে

পাবে পাশে প্রতি নিঃশ্বাসে।

মনের অভিলাষ ও মায়ার মাঝে

যদি আসে প্রেমের বিষ,

সেদিন কাছে কেউ না থাকলে

বন্ধু দিও সুখের শিস।

♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *