পাপের দহনে পুড়ছে মানুষ
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼∼∼∼
পাপের দহনে পুড়ছে মানুষ
সে কারণেই কি ভূমিকম্প?
তারপরও চলছে নগ্নতা,অসভ্যতা
আছে পাপের লম্ফঝম্প।
মনুষ্যত্ব আজ বদলে গেছে
বদলে গেছে তার চরিত্র,
অবৈধ ভোগবিলাস আর প্রেমের নামে
হচ্ছে সমাজ অপবিত্র।
ইসলামি কালচার বাদ দিয়ে যারা
করছে থার্টি-ফাস্টের বাজার জাত,
লক্ষ শহীদের রক্তের বাংলাদেশ
বিকিয়ে করছে পাপের বাজিমাৎ।
নারী ও শিশু নিয়ে চলছে কতো
যৌনাচার,
লোক দেখানো মঞ্চ মিটিং দিয়ে
করতে পারছে কি তার প্রতিকার?
সভ্যতা আজ চলেগেছে মদ,জোয়া
ইয়াবা, হিরোইনের আড্ডাখানায়,
উলঙ্গ মনে উলঙ্গ পোশাকের সাজ
কে দিবে জবাব এই সবুজ ছায়ায়?
মন পুড়ছে,দেশ পুড়ছে ধ্বংস হচ্ছে
মানব সমাজ,
কোথায় গেলে সমাধান পাবো তার
মনে শুধু এই প্রশ্ন আজ।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন