নতুন বছর নতুন হাসি -মোঃ আবু তাহের মিয়া

নতুন বছর নতুন হাসি

-মোঃ আবু তাহের মিয়া

∼∼∼∼∼∼∼∼∼∼∼

নতুন বছর নতুন হাসি

আসুক সবার মাঝে,

দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে

আসুক নতুন সাজে।

সফলতা আসুক সবার

দূর হয়ে যাক অন্ধকার,

নববর্ষের আনন্দ নিয়ে

জেগে ওঠো সবাই এবার।

পুরনোকে বিদায় দিয়ে

নতুন সাজে সাজুক,

সূর্য রাঙা নতুন ভোরে

আনন্দে সবাই ভাসুক।

মায়া মমতায় ভরে উঠুক

সকলের অন্তর,

স্বদেশের ভালোবাসায়

ভরে উঠুক মনের ঘর।

সবাইকে সবাই ক্ষমা করুক

প্রেমপ্রীতির বন্ধনে,

হিংসা-বিদ্বেষ এই জমিনে

দেখতে চাইনা দু’নয়নে।

চলে গেলো যে চিরনিদ্রায়

তার জন্য করবো দোয়া,

ন্যায়ের ঝান্ডা উঁচু করতে

দূর করবো পাপের ছোঁয়া।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Check Also

স্বীকৃতি -আশীষ খীসা

স্বীকৃতি -আশীষ খীসা ∼∼∼∼∼∼∼∼∼∼∼ কোন কাজে স্বীকৃতি পেলে মনে লাগে পরম তৃপ্তি, হতে পারে তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *