খেই হারা সভ্যতা -শ্রী স্বপন কুমার দাস

খেই হারা সভ্যতা

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈≈

মন আকাশের মুখ ভার

শিখাহীন গ্রহ তারা,

মনের ভাবনা গুলো এলোমেলো

সব যেন আজ ছন্নছাড়া।

পৃথিবীটা তমসাছন্ন ঘন আঁধার

কালকূট বিষ ভরা,

সূর্যের ক্ষীণ আলোক শিখা

মনের আকাশে আধমরা।

ভবিষ্যত প্রজন্ম ভবিতব্য জানে

কার ললাট হবে কত উঁচু,

নাকি…?

ধুঁকে ধুঁকে প্রাণ যাবে

নিশ্চিত মৃত্যুর হাতছানির কাছে

আগামীর মাথা গুলো থাকবে নীচু।

ড্রাগন হানার হাত থেকে

বাঁচার উপায় কারোর’ই নেই,

শঙ্খচিল আঁধারের কোপে

ওড়েনা আর মনের আকাশে

উঠতে বসতে মানা,

রক্ত লোলুপ রাক্ষসদের হানা!

আধমরা মন তিমিরেই জেগে

আদর্শ মনুষ্যত্ব বিবেক নির্বাক দর্শক

সততা মানবতার মানবিক সৌজন্যতা

মনের আকাশ থেকে ….

হারিয়েছে সু সভ্যতার খেই,

শিখর ছোঁয়ার পথে অসভ্যতার মই!!

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

কবি- শ্রী স্বপন কুমার দাস গোপীবল্লভপুর ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ নিবাসী পিতা- ওঁ সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্য কল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান জন্ম- ১৯৬৩ সাল ১৬ এপ্রিল।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *