বরফগলা তাপ

-মীর সেকান্দার আলী খোকা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

চিরায়ত পথ ঢেকে গেছে শুকনো পাতায়।

ফুলের আমন্ত্রণ নেই,

কুঁড়ি গুলো বর্ষার অপেক্ষায়।

প্রথম বর্ষা হবে বৈশাখে,

সাজুগুজু না হোলে রমণীর অবয়বে তাকাই না চোখ।

অথর্ব বৈশাখ মেঘহীন হেঁটে যায় পথে,

জন্মের পরে নবজাতকে কান্নার রোল দেয় পূর্বসূরী

তবে ফোটে গলা।

হয় তো ভুলে গেছে অরুণ বরফগলা তাপ,

ভীষণ ক্ষুধা জমে আছে শ্যাওলা জমা পথে

পথ শুকাতে অরুণ তাপে চেয়ে আছে পথিক।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি: মীর সেকান্দার আলী খোকা, জন্ম: ১৫ জুন ১৯৬৬ ইং, ভেড়িপাড়া, বিভাগীয় শহর রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী,মাতা মৃত: লতিফা খাতুন, পাঁচ ভাই, তিন বোন, কবি সপ্তম, কিশোর বয়স থেকেই লেখালেখিতে অভ্যস্ত, বর্তমানে তিনি ০১ ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও এ’স্থায়ীভাবে বসবাস করছেন, পারিবারিক জীবনে কবি দুইজন কন্যা সন্তানের জনক, তাঁর প্রকাশিত একক কাব্যগ্রন্থ:-(১) আলো ছায়া ২০২৫ সালে ঢাকা বাংলা একাডেমি বইমেলাতে প্রকাশিত হয়েছে। (২) দ্বিতীয় কাব্যগ্রন্থ: লাল ঘুড়ি নীল মন এবং (৩) তৃতীয় কাব্যগ্রন্থ: সময়ের রঙ,২০২৬ ইং সালে বাংলা একাডেমি ঢাকা বইমেলাতে থাকছে ইনশাল্লাহ, ইতোমধ্যে বই দুটি হাতে এসেছে। সকলের জন্য শুভকামনা এবং দোয়াপ্রার্থী।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*