নতুন স্ফুলিঙ্গ
-অশোক কুমার পাইক
∞∞∞∞∞∞∞∞
পাথর চাপা ফোয়ারা খুলে বেরোবে নতুন স্ফুলিঙ্গ,
জীর্ণ জীবনে দেখিবে কি নরে নতুনের সে মহাশৃঙ্গ ?
নতুন বরষে সূর্য আলোকে ভরিবে প্রাণ নবধারায়
ছিন্ন বীণায় সুর তুলিবে নব মিলনের গান পাড়ায় l
ভবিষ্যৎ দ্রষ্টার ভবিষ্যৎ বাণী যায় নাতো আর দেখা,
আগামীর শুভ জয়ধ্বনি কোথায় হইবে বলো লেখা ?
প্রাচীন সূর্যের নেই পরিবর্তন একই ধারায় প্রকাশিত,
উঠা আর ডোবা, আলো আঁধারে উজ্জ্বল বিকশিত l
হে নববর্ষ, তুমিও সেই একই ধারায় প্রবাহিত জীবনে
তুমি আসো আর হয়ে যাও পুরাতন সুখ দুঃখের সনে ;
তোমার আগমনে বিশ্ববাসীর উদ্দীপনা নব নব গানে,
লুপ্ত বাসনা, নব সংকল্প,উজ্জীবিত করে নতুন প্রাণে l
আপনা হইতে প্রকৃতি গড়া মানুষের দ্বারা কভু নহে,
মানুষের সৃষ্টি রীতিনীতি, সেই প্রথা মানুষেরাই বহে,
পুরানো স্মৃতির উন্মোচনে হাজার ও ব্যথা দীর্ঘশ্বাস
আলোচনার হাট যে বসায় নতুন বরষে নতুন মাস l
শীত সমীরণে আগমন, শীতেল হাওয়াতে সমাপন,
নতুন ও পুরাতন বর্ষের হিসাব একই সময়ের বন্ধন ;
তবুও প্রত্যাশা মানুষের জীবনরাশির নব পরিবর্তন,
বিধ্বস্ত জীবনে সুখ সমৃদ্ধি বারমাসে হোক আগমন l
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

