শান্তি ঘুরে নিজ ঘরে -মোঃ আবু তাহের মিয়া

শান্তি ঘুরে নিজ ঘরে

-মোঃ আবু তাহের মিয়া

∞∞∞∞∞∞∞

শান্তি ঘুরে নিজ ঘরে

তবুও পায়না কেউ খুঁজে,

শান্তি চারপাশ ঘুরেফিরে

চিনে না কেউ তা কি যে।

ভালোবাসা হারিয়ে যায়

হিংসার অনলে,

মানব মনে শান্তি হারায়

অকৃতজ্ঞতার বলে।

কোথায় আছে শান্তি

আজও পেলো না খুঁজে,

চারপাশে ঘুরেফিরে

তবুও আসে না বুঝে।

অশান্ত হৃদয় ছটফট করে

তা নিয়ে বড় চিন্তা,

শান্তির জন্য এই পৃথিবীতে

মানুষ করে কুচিন্তা।

শান্তি ঘরে আসবে ফিরে

দূর করলে মনের হিংসা,

ধরণিতে শান্তির সয়লাব

পেয়েও মিটে না পিপাসা।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Check Also

বিপন্ন ধর্ম ও কর্ম -অশোক কুমার পাইক

বিপন্ন ধর্ম ও কর্ম -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞∞∞ ধর্মের আকাশে একঝাঁক পতঙ্গ উড়ছে কর্মের আকাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *