সকল ভাষার সেরা
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈
মোদের গর্ব মোদের আশা
আমরি বাংলা ভাষা,
মায়ের মুখে প্রথম শুনে
শিশুর খোলে দিশা।
একুশ শুধুই তারিখ নয়
একুশ অমর প্রাণ,
বিশ্বে একুশ ফেব্রুয়ারি
বাংলার রাখে মান।
শত সহস্র মাতৃজাতির
ইজ্জত অপমান,
লক্ষ লক্ষ বুকের রক্তে
অর্জিত এ সম্মান।
বিশ্ব জুড়ে গৌরবান্বিত
বাংলা প্রথম দিশা,
প্রথম স্থানে জগৎ জুড়ে
পরিমার্জিত ভাষা।
বাংলা মোদের মায়ের বুকে
লাল লোহিতে লেখা,
বাংলা মোদের মায়ের মুখে
প্রথম শোনা কথা।
বাংলা মোদের গর্বের ভাষা
সকল ভাষার সেরা,
শশ্য শ্যামলা বসুন্ধরা
মায়ের আশীষ ঘেরা।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- কল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান।
জন্মস্থান- গোপীবল্লভপুর/ ঝাড়গ্রাম/ পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।
জন্ম- ১৬/০৪/১০৬৩
লেখালেখির হাত ১৯৭৮ সাল থেকে এযাবৎ।দুটি কাব্যগ্রন্থ- শব্দ তোরণ ও উত্তোরণ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন