বসন্ত
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼∼
নব বসন্তে দোলা দিলো
প্রথম প্রেমের শিহরণ
বসন্ত বাতাসে তোমায় খুঁজে
আমার অবুঝ মন।
মধুর সুরে ডাকছে কোকিল
বাগানে ফুটেছে ফুল
ইচ্ছে করে কবিতা লিখি
হৃদয় হয়েছে আকুল।
দখিন হাওয়া জানালা দিয়ে
ফুলের সুবাস আসে
মনটা আজ উদাস হয়ে
প্রেম জোয়ারে ভাসে।
আজি বসন্তের সুরেলা গান
আমার অন্তরে জাগে
হৃদয় আবেগ উপচে পড়ে
প্রেমের ছোঁয়া লাগে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। কবিতার পাতা ডটকম আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হোক কবির এটাই কাম্য।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন