একুশ আমার অহংকার
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈≈
প্রাণের অধিক বাংলা ভাষা
ছন্দ সুরের অমোঘ অমৃতধারা ,
যাহা রক্তে মিশে শরীর মাঝে
ভুলবে কি রে তাহার সেরা।
বিশ্ব ভূবন সার বুঝেছি
সবই যে তার দৌলতে ,
সফল জনম সান্নিধ্যে যার
জীবন টনিক সেই তো জুড়ে হিম্মতে ।
বীর শহীদদের তাজা খুনে
স্বগৌরবে বিশ্বজোড়া স্বীকৃতি যার ,
আকাশ আলোয় অমর তাঁরা সোনার ছেলে
রফিক সালাম বরকত আর জব্বার ।
বুকের ভেতর সুখের জিগির
রক্ত মিছিল স্মরণে আজও অনির্বার ,
বীর শহীদদের রক্তে লেখা সেদিন
ঐ একুশ আমার অহংকার ।
গড় করি সেই মাতৃভাষার
স্ববাক আমি যার স্নেহের ধারায় ,
মায়ের বুলির যাঁরা রেখে গেলেন সম্মান
আজ স্মরণ করি তাঁদের বিনম্র শ্রদ্ধায় ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল, গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । থানা – হেমনগর (কোষ্টাল) । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন