নব কল্লোলে নব প্রত্যয় -মীর সেকান্দার আলী খোকা

নব কল্লোলে নব প্রত্যয়

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞

নব কল্লোলে নব প্রত্যয়

জেগেছে জয় গান,

এসেছে জোয়ার দুয়ার ভেঙে

হাসছে অরুণ আঁধার নিপাতে,

গেয়ে যায় সত্য ন্যায়ের গান।

আজ আকাশে সহস্র আলো

মুক্ত পাখির ডানা,

ভেঙেছে খাচা ছিরেছে শিকল

দিয়েছে আঁধার দুয়ারে হানা।

ঐ কারাগার রচিয়াছে রাজা

প্রজারে দিয়েছে বলি,

জানেনা রাজা প্রজার ওই হাতে

লিখিত হয়েছে রাজার বিদায় বাণী।

ঘন্টা বাজলে ছুটে চলে রেল

ঘন্টাতে আগমন ধ্বনী,

আসা যাওয়া এই সময়ের মাঝে

লাঞ্চিত কেহ-কেউ পেয়েছে ফুলের ডালি।

সন্তরণ তুমি জানো না রাজা

বিজ্ঞ অনেক বটে,

ঝড়ের মাঝে নদী পথে তুমি

ডুবিয়া মরো কি সাধে!

আঁধার ভাঙার গান গেয়ে পাখি

জেগে উঠে প্রভাতে,

পাখির ডাকেই সন্ধা নামে

সূর্য যায় যে ডুবে।

প্রভাত থেকে সন্ধ্যা,আমলে নেয় না রাজা

নিজ রচা ওই কারাগারে তাই

রাজা নিজে বলি হয় শেষে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

জন্ম: ১৫ জুন ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন, ৫ ভাই ৩ বোন, কবি সপ্তম। পিতার চাকুরীর সুবাদে শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে। কবি শৈশব থেকেই লেখালেখিতে অভ্যস্ত,এক সময় যে পত্রিকা গুলোতে নিয়মিত লিখতেন, দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা+সংজ্ঞা,দিনাজপুর। সপ্তাহিক জনরব ঠাকুরগাঁও, প্রিয় তমেসু+মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন ঢাকা, বর্তমানে বেশ কিছু অনলাইন পত্রিকায় লিখছেন, যেমন: কবিতার পাতা, স্বরলিপি, দৈনিক দীপ্তদেশ, জাতীয় কবিতা মঞ্চ ইত্যাদি। প্রকাশিত একক কাব্যগ্রন্থ: (১) আলো ছায়া, বইমেলা ২০২৫ ইং (২) সময়ের রঙ, বইমেলা ২০২৬ (৩) লাল ঘুড়ি নীল মন, বইমেলা ২০২৬ ইং ঢাকা । সংসারিক জীবনে কবি দু’জন কন্যা সন্তানের জনক। ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও -এ-স্থায়ীভাবে বসবাস করছেন।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *