দুঃখীনি
-গৌরী বর্মন
∼∼∼∼∼∼∼∼
বিরহের মেঘ জমে আকাশের অন্তঃপুর ভীষণ কালো,
কঠোর অঙ্কের সমাধানের ব্যস্ততায় প্রেম হয়েছে ক্ষীণ!
ভাবনারা বোবা ভাষা ফুটে না ওদের শ্রী মুখে
জানা-অজানার ভিড়ে জ্ঞানী ক্লান্ত
এ ঘোর আঁধারে লুকোনোর নেই উপায়
এই সাধন পথে হাঁটতে হোঁচট খাচ্ছি
কভু ক্ষমা চাই পুনরায় পিছলে পড়ে যাই।
পতিতালয়ের এই কি অবস্থা।
শিখব কবে আলো তো জ্বলে না
পাপের ভার কমে না বাড়ছে
প্রেমেই আহুতি প্রেম স্বীকৃতি দিয়ে
হয়ে যাই কামনার বৈঠা
প্রেম তো উঁচু পাহাড়
যার অভিযান চালা দুঃসহ দুঃসাধ্য
কেবল প্রতীক্ষা কবে হবে কৃপা!
কেমন প্রায়শ্চিত্ত বোঝা কঠিন
পবিত্র আশাহত মরি হায় হায়!
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
গৌরী বর্মন বাংলাদেশের ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা বাস করেন। তিনি ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তিনি একজন লেখিকাও।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন