ধর্ষণ -মোঃ আবু তাহের মিয়া

ধর্ষণ

-মোঃ আবু তাহের মিয়া

≈≈≈≈≈≈≈≈≈

নীরব রাত কেঁদেছিল মাধবদীর আকাশে,

রক্তিম চাঁদ ঢেকেছিল লজ্জা নিজের মুখে।

নরসিংদীর মাটিতে ঝরেছিল নিষ্পাপ স্বপ্নের ফুল,

অমানবিক ছায়া নেমে এলো নির্মম কূল।

কিশোরী আমেনা ছিল ভোরের শিশিরধারা,

তার চোখে ছিল ভবিষ্যতের রঙিন তারা।

কিন্তু হায়! পশুত্বের কালো থাবা

ছিন্ন করল জীবনের সবুজ দাবা।

ধর্ষণ মানে শুধু দেহের ক্ষত নয়,

এ যে সমাজের বুকে জ্বলন্ত অগ্নিস্রোত নিশ্চয়।

মানবতার মুখে কালো ছাই,

বিবেক তখন কোথায় হারায় ভাই?

আইন যদি ঘুমায়, জাগুক জনতার শপথ,

অন্যায়ের বিরুদ্ধে উঠুক ন্যায়ের রথ।

দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীর ভাগ্য,

যেনো থেমে যায় এমন পৈশাচিক আগ্রাস্য।

প্রতিটি কন্যা হোক নিরাপদ, হোক দৃঢ় প্রাণ,

মায়ের হাসি ফিরুক, জাগুক নতুন ভোরের গান।

ধর্ষণ শব্দটি মুছে যাক মানব অভিধান থেকে,

শান্তির আলো ফুটুক প্রতিটি হৃদয়ের একে একে।

আল্লাহর দরবারে এই প্রার্থনা করি আজ—

আর কোনো আমেনা যেন না হারায় লজ্জার লাজ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী” (সাঃ)।

Check Also

মালতীরা বেঁচে আছে -উদয় পদ বর্মন

মালতীরা বেঁচে আছে -উদয় পদ বর্মন ∼∼∼∼∼∼∼∼∼∼ ওরা নিত্যদিন গুষ্টির ষষ্ঠী পূজা করে কোনরকমে উদর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *