তুমি বসন্ত -উদয় পদ বর্মন

তুমি বসন্ত

-উদয় পদ বর্মন

∞∞∞∞∞∞∞∞

দখিনা বাতাস

মানেই তুমি বসন্ত

ফাগুন মাস

মানেই তুমি বসন্ত

উন্মুক্ত আকাশ

মানেই তুমি বসন্ত

কিছু শিমুল পলাশ

মানেই তুমি বসন্ত

কোকিলের সুমিষ্ট সুরের ছন্দ

মানেই তুমি বসন্ত

আকাশে বাতাসে আবিরের গন্ধ

মানেই তুমি বসন্ত

লাল কৃষ্ণচূড়ায় মন আবদ্ধ

মানেই তুমি বসন্ত

এক মধুময় উৎসবের ইঙ্গিত বাহন

মানেই তুমি বসন্ত

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

মালতীরা বেঁচে আছে -উদয় পদ বর্মন

মালতীরা বেঁচে আছে -উদয় পদ বর্মন ∼∼∼∼∼∼∼∼∼∼ ওরা নিত্যদিন গুষ্টির ষষ্ঠী পূজা করে কোনরকমে উদর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *