মা -গৌরী বর্মন

মা

-গৌরী বর্মন

∼∼∼∼∼∼∼∼

তোমাকে আর যেন

না দেই কোনো কষ্ট

নিজেরি সুখলাভ তরে

করেছি তোমাকে রুষ্ট

তুমি প্রিয় মা খুব প্রিয়

তোমার কটু শব্দে

হ‌য়ে যাই কখনো অভিমানী

তুমি যে কত অবুঝ সে জানি

চাই না কিছু মা ধন, সম্পত্তি

মিষ্টি মুখের মধুর হাসি

দেখিব এই তো বড় আপত্তি

করে চলেছ তুমি কত উপকার

মহৎ ঋণের কভু নাহি শেষ তার

তুমি মহান মা, তুমি মহান

ক্ষুদ্র আমি বলেছি

কথা কত তেতো‌

রাগে-অভিমানে তবুও

ক্ষমার মহিমা প্রকাশিলে

চাইবো না আর কিছু

করবো না কোন আবদার

বলবো না শেখাতে আর

তবুও ভুল করি বারবার।

আমার যত থাক দুখ

তোমার তত হোক সুখ

রাঙা চরণপদ্ম খানির

সেবায় লাগতে যেন পারি।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

গৌরী বর্মন ঢাকা জেলার জিঞ্জিরা বাস করেন। তার মাতার নাম মালা রানী তিনি ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তিনি একজন টিউটর তিনি একজন স্কুল শিক্ষিকা। তিনি একজন লেখিকা, ছড়াকার, কাব্যপ্রেমিকা।

Check Also

আসক্তি -শান্তি দাস

আসক্তি -শান্তি দাস ∞∞∞∞∞∞ ঐ ছেলেটা নেশায় আসক্তি মানে না বারণ, সে ভালোবাসায় জড়িয়ে পড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *