উড়ো চিঠি -শান্তি দাস

উড়ো চিঠি

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈≈

উড়ো চিঠি এসেছে.পেলাম উড়ো চিঠি

লিখেছে কত কথা ভরেছে মন দিঠি।

উড়ো চিঠি এসেছে ভালোবাসায় ভরা

পেয়েছি চিঠি খানা শুধু কান্না ঝরা।

অচেনা নেই জানা এক উড়ো চিঠি দিল হাতে,

ভালোবাসার কথা লেখা তাই চুপিচুপি পড়ি রাতে।

করে দিলো সব এলোমেলো কেটে গেল মনের কালো,

চিঠিতে কত কথা যাহা ছিল মনেসব ছিল ভালো।

কলম চলে অবিরত চিঠিতে আছি তোমার সনে।

অজানা কথাগুলো উড়ে এলো লাগলো বেশ মনে।

চিঠিতে কত কথা উড়ো চিঠি হাতে পেলাম,

সময় কিছুটা চিঠিতে মন তোমায় দিলাম।

এই চিঠিতে ছিল না ঠিকানা বেনামি বেঠিকানার,

চিঠিতে এলো বার্তা দদিশাহারা হয়ে সব একাকার।

উড়ো চিঠি এলো ডাকপিওন হাতে এনে দিলো,

খামের রঙটা বাদামি রঙের মনটা জুড়ে ছিলো।

চিঠি পেয়ে খুশি মনে তবুও খুলবো কিনা ভাবছি,

ছিঁড়তে গিয়ে আকুল কি লেখা তাতে ভেবে কাঁপছি।

উড়ো চিঠি এলো নেই তাতে কোন নাম,

ভালোবাসার মানুষ হয়তো পাঠালো মিষ্টি খাম।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

Check Also

এক অঙ্গে দুই -শ্রী স্বপন কুমার দাস

এক অঙ্গে দুই -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ একই অঙ্গে দুইটি রূপ পূর্ব পশ্চিম বাংলা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *