বসন্ত এসেছে -তনুশ্রী বসু (পাত্র)

বসন্ত এসেছে

-তনুশ্রী বসু (পাত্র)

≈≈≈≈≈≈≈≈≈≈

বসন্ত রেনু চোখে মুখে

পড়ছে তোমার ঝরে;

মুগ্ধ চোখে দেখছি তাই

দুটি নয়ন ভ’রে।

বসন্তের ওই ফাগুন হওয়া

আমায় মাতাল করে,

কৃষ্ণচূড়ার রং ধরেছে

মনেতে আগুন ধরে।

গুঞ্জরিয়া আসে ওলি ওই

ফুলের মধু খেতে,

প্রেমের বার্তা বহন করে

পরাগ রেনুর সাথে।

পলাশ, শিমুল,কৃষ্ণচূড়া

বসন্তকে ওরা ভালবাসে,

বসন্ত আসছে ভেবে সবাই

আনন্দে ওরা হাসে।

শীতের পরেই আসবে ফাগুন

সঙ্গে নিয়ে বসন্তেরে,

একটু না হয় অপেক্ষা কর,

অপেক্ষায় মনটা রাখ ধরে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

আজ আবার তুমি এলে.. -সন্দীপ সাঁতরা

আজ আবার তুমি এলে.. -সন্দীপ সাঁতরা ∼∼∼∼∼∼∼∼∼∼ আজ আবার তুমি এলে… উন্মাদ, নির্মম, দীপ্ত। আমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *